View in English
Inj. K MM

ইঞ্জে. কে এমএম

Injection

🧬 Phytomenadione 🏢 Incepta Pharmaceuticals Ltd.
Generic Name Phytomenadione
Strength 10 mg/ml
Manufacturer Incepta Pharmaceuticals Ltd.
Unit Price 10 mg ampoule: ৳ 45.86 (1 x 5: ৳ 229.30)

🔹 নির্দেশনা

ফাইটোমেনাডিওন (ভিটামিন কে-১) নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
  • নবজাতকের ক্ষেত্রে প্রতিরোধক হিসাবে ও হেমোরেজিক অবস্থায় ব্যবহার্য। 
  • তীব্র হাইপোপ্রোথ্রম্বিনেমিয়ার (i.e. deficiency of clotting factors II, VII, IX and X) কারনে সৃষ্ট হেমোরেজ বা তার ঝুঁকি, কোউমারিন জাতীয় অ্যান্টি কোয়াগুলেন্টের অতিমাত্রায় ব্যবহার, ফিনাইল বিউটাজোন এবং হাইপোভিটামিনোসিস-কে (জন্ডিস, লিভার ও ইন্টেসটাইনের অকার্যকারিতা, দীর্ঘমেয়াদী অ্যান্টিবায়োটিক, সালফোনামাইড, সালফোনামাইড ও স্যালিসাইলেটের ব্যবহার)।
  • ভিটামিন কে এর অভাবজনিত রক্তক্ষরণে ব্যবহার্য।

🔹 ফার্মাকোলজি

ফাইটোমেনাডিওন (ভিটামিন কে-১) একটি প্রো-কোয়াগুলেন্ট ফ্যাক্টর। এটি হেপাটিক কার্বোক্সিলেজ সিস্টেমের উপাদান হিসেবে clotting factors II (prothrombin), VII, IX and X and the clotting inhibitors protein C and protein S এর সাথে জড়িত। বংশগত হাইপোপ্রোথ্রম্বিনেমিয়া অথবা এ সংক্রান্ত জটিল হেপাটিক ফেইলিওরে ফাইটোমেনাডিওন অকার্যকর। ফাইটোমেনাডিওন এর অভাবে নবজাতকের হেমোরেজিক অসুখের সম্ভবনা ও প্রবনতা বেড়ে যায়। কোয়াগুলেশন ফ্যাক্টর এর সস্লেশনকে তরান্বিত করার কারণে ফাইটোমেনাডিওন অস্বাভাবিক কোয়াগুলেশন ও রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করতে পারে।

🔹 মাত্রা ও ব্যবহারবিধি

প্রতিষেধক: মৃদু হেমোরেজ বা হেমোরেজের প্রবণতা: নবজাতকের ক্ষেত্রে সাধারণত: জন্মের সঙ্গে সঙ্গে বা সামান্য পরে ২ মি.গ্রা. মাত্রায় মুখে খাওয়াতে হয়। পরবর্তীতে ৪র্থ-৫ম দিনে ২ মি.গ্রা. ও ২৮ তম-৩০ তম দিনে আরো ২ মি.গ্রা. মুখে খাওয়াতে হবে। মুখে খাওয়ানো না গেলে আইভি/আইএম পথে একই মাত্রায় দেয়া যায়। এক বছরের বেশি বয়সের শিশুর ক্ষেত্রে ৫-১০ মি.গ্রা. পর্যন্ত মুখে খাওয়ানো যেতে পারে।

শিশুদের ক্ষেত্রে দ্বিতীয় অথবা তৃতীয়বার ফাইটোমেনাডিওন মুখে খাওয়ানোর ব্যবহার যদি নিশ্চিত না হয় তবে ১ মি.গ্রা. (০.১ মি.লি.) আইএম পথে দেয়া যেতে পারে।

চিকিৎসা: প্রাথমিকভাবে ১ মি.গ্রা. আইভি পথে দেয়া যেতে পারে যা পরবর্তীতে কিনিক্যাল ও কোয়াগুলেশন অবস্থার উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে।

বিশেষ ঝুঁকিপূর্ণ নবজাতক: [প্রি-ম্যাচ্যুরিটি, বার্থ অ্যাসফিক্সিয়া (জন্মগ্রহনকালে শিশুর অপর্যাপ্ত অক্সিজেন গ্রহন), অবস্ট্রাকটিভ জন্ডিস, গলাধ:করণ করতে না পারা, মায়ের অ্যান্টি কোয়াগুলেন্ট অথবা অ্যান্টি এপিলেপ্টিক জাতীয় ওষুধ সেবন]:
  • যদি মুখে না খাওয়ানো যায় তবে ১ মি.গ্রা. আইএম অথবা আইভি পথে জন্মের সময়
  • প্রি-ম্যাচ্যুর শিশুর ওজন ২.৫ কেজির কম হলে আইএম বা আইভি মাত্রা ০.৪ মি.গ্রা./কেজি অতিক্রম করতে পারবে না।
  • পরবর্তী ডোজের পরিমান কোয়াগুলেশন পরিস্থিতির উপর নির্ভর করবে।

🔹 মিথস্ক্রিয়া

ভিটামিন কে-১ কোউমারিন জাতীয় এন্টিকোয়াগুলেন্ট এর কাজকে ব্যহত করে। এন্টিকনভালসেন্ট ভিটামিন কে-১ এর কার্যকারিতাকে ব্যহত করে।

🔹 প্রতিনির্দেশনা

এই প্রস্তুতির যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা উচিৎ নয়।

🔹 পার্শ্ব প্রতিক্রিয়া

ফাইটোমেনাডিওন ইঞ্জেকশন ব্যবহারের ক্ষেত্রে কিছু অ্যানাফাইল্যাকটয়েড প্রতিক্রিয়া ও ভেনাস ইরিটেশন/ফ্লেবাইটিস এর তথ্য পাওয়া গেছে।

🔹 সতর্কতা

লিভারের তীব্র অকার্যকারীতার রোগীর ক্ষেত্রে সাবধানতার সাথে কোয়াগুলেশন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করতে হবে।

🔹 সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

🔍 লোকজন আরও খুঁজছেন

ইঞ্জে. কে এমএম ইঞ্জে. কে এমএম এর কাজ কি ইঞ্জে. কে এমএম খাওয়ার নিয়ম ইঞ্জে. কে এমএম এর দাম কত ইঞ্জে. কে এমএম এর পার্শ্বপ্রতিক্রিয়া ইঞ্জে. কে এমএম কিসের ওষুধ ইঞ্জে. কে এমএম এর ডোজ ইঞ্জে. কে এমএম সম্পর্কে বিস্তারিত Phytomenadione Incepta Pharmaceuticals Ltd. বাংলাদেশের ঔষধ ইঞ্জে. কে এমএম 10 mg/ml

💡 Frequently Asked Questions

ফাইটোমেনাডিওন (ভিটামিন কে-১) নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- নবজাতকের ক্ষেত্রে প্রতিরোধক হিসাবে ও হেমোরেজিক অবস্থায় ব্যবহার্য।  তীব্র হাইপোপ্রোথ্রম্বিনেমিয়ার (i.e. deficiency of clotting factors II, VII, IX and X) কারনে সৃষ্ট হেমোরেজ বা তার ঝুঁকি, ক...
প্রতিষেধক: মৃদু হেমোরেজ বা হেমোরেজের প্রবণতা: নবজাতকের ক্ষেত্রে সাধারণত: জন্মের সঙ্গে সঙ্গে বা সামান্য পরে ২ মি.গ্রা. মাত্রায় মুখে খাওয়াতে হয়। পরবর্তীতে ৪র্থ-৫ম দিনে ২ মি.গ্রা. ও ২৮ তম-৩০ তম দিনে আরো ২ মি.গ্রা. মুখে খাওয়াতে হবে। মুখে খাওয়ানো না গেলে...
ফাইটোমেনাডিওন ইঞ্জেকশন ব্যবহারের ক্ষেত্রে কিছু অ্যানাফাইল্যাকটয়েড প্রতিক্রিয়া ও ভেনাস ইরিটেশন/ফ্লেবাইটিস এর তথ্য পাওয়া গেছে।

User Reviews

No reviews yet!
Be the first to share your experience.

Write a Review

Alternative Medicines
(Same Generic)

Babykion Injection

Chemist Laboratories Ltd.

2 mg ampoule: ৳ 20.00 (1 x 5: ৳ 100.00)

Dinakion Injection

Drug International Ltd.

10 mg ampoule: ৳ 45.15 (1 x 5: ৳ 225.75)

Inj. K MM Injection

Incepta Pharmaceuticals Ltd.

2 mg ampoule: ৳ 19.89 (1 x 5: ৳ 99.45)

Dinakion MM Injection

Drug International Ltd.

2 mg ampoule: ৳ 19.99 (1 x 5: ৳ 99.95)

K-One MM Injection

Square Pharmaceuticals PLC

2 mg ampoule: ৳ 19.94 (2 x 3: ৳ 119.64)

Konakion Injection

Radiant Pharmaceuticals Ltd.

2 mg ampoule: ৳ 98.00 (1 x 5: ৳ 490.00)

Konakion Injection

Radiant Pharmaceuticals Ltd.

10 mg ampoule: ৳ 102.00 (1 x 5: ৳ 510.00)